ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

দেশসেরা শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী সবাই ঢাকার বাইরে 

নিজস্ব প্রতিবেদক

নানা ক্যাটাগরিতে দেশসেরা হলেন ঢাকার বাইরের চারজন শিক্ষার্থী ও চারজন শ্রেণিশিক্ষক। গত সপ্তাহ ধরে চলা জাতীয় শিক্ষা সপ্তাহের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। তাদের সবাই ঢাকার বাইরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের। এ ছাড়া আরো কয়েকটি শ্রেণিতে শ্রেষ্ঠ হয়েছেন বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 

রোববার (১৮ জুন) তাদের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

সোমবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এর আগে ৫ ও ৬ জুন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের নির্বাচিত করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসা) উপলক্ষে সারা দেশে কয়েক ধাপের প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠদের বাছাই করা হয়।

শ্রেষ্ঠ চার শিক্ষার্থী নির্বাচিত হলেন‌ যারা : 

এবার শ্রেষ্ঠ চার শিক্ষার্থী হলো বিদ্যালয় পর্যায়ে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাবাহ বিনতে বায়েজিদ, কলেজ পর্যায়ে রাজশাহী কলেজের মোসা. আফরা মেহজাবীন, মাদরাসা পর্যায়ে গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদরাসার ছাত্র মো. রহমাতুল্লাহ ও কারিগরি পর্যায়ে রংপুরের আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজির ছাত্র মো. রাগীব ইয়াসির রোহান।

  • শ্রেষ্ঠ চার শিক্ষক নির্বাচিত হলেন‌ যারা :

ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হোসনে আরা বেগম এবার বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক হয়েছেন। এ ছাড়া কলেজ পর্যায়ে ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের শিক্ষক মো. জুলফিকার হায়দার, মাদরাসা পর্যায়ে রংপুরের ধাপ-সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদরাসার প্রভাষক মো. মিজানুর রহমান ও কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক হয়েছেন কুমিল্লার আফজল খান কারিগরি ও কমার্স কলেজের শিক্ষক মো. নিজামুদ্দীন।

শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে নির্বাচিত হল যেসব শিক্ষা প্রতিষ্ঠান :

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন বিদ্যালয় পর্যায়ে ঢাকার মিরপুরের মডেল একাডেমির শুভাশীষ কুমার বিশ্বাস, কলেজ পর্যায়ে রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যাপক জুবাইদা আয়েশা সিদ্দিকা, মাদরাসা পর্যায়ে কুষ্টিয়ার সদরের আফসার উদ্দিন গার্লস ফাজিল (ডিগ্রি) মাদরাসার হাফেজ মোহা. আবদুল করিম ও কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. রুহুল আমিন।

সেরা চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিদ্যালয় পর্যায়ে সাভারের সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কলেজ পর্যায়ে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, মাদরাসা পর্যায়ে বাগেরহাটের রামপালের ইসলামাবাদ ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা এবং শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট।

এনএম/ এজেস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

দেশসেরা শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী সবাই ঢাকার বাইরে 

আপডেট সময় ০৪:১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩