/* */
Dhaka , Wednesday, 26 August 2026

দলের শতাধিক নেতাকর্মীকে আওয়ামী লীগ সাধারণ ক্ষমা করলো

Update Time : 05:17:05 am, Sunday, 18 December 2022

আইএনবি ডেস্ক: আওয়ামী লীগ দলের শতাধিক নেতাকর্মীকে সাধারণ ক্ষমা করেছে । স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীসহ দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এই নেতাকর্মীরা।

গতকাল শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‌‌‘যারা দলের মধ্যে শৃঙ্খলাভঙ্গ করেছে তাদের মধ্যে শতাধিক নেতা ক্ষমা চেয়ে আবেদন করেছেন। সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা করেছেন। জাতীয় কমিটি সর্বসম্মতিক্রমে ক্ষমা করেছে। এর বাইরে কেউ থাকলে তারাও আবেদন করতে পারবে।’

ওবায়দুল কাদের জানান, আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের খরচ ৩০ লাখ টাকা কমানো হয়েছে। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের জন্য তিন সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন ইউসুফ হোসেন হুমায়ুন, সাহাবুদ্দিন চুপ্পু ও মশিউর রহমান।

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট