ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তাস খেলাকে কেন্দ্র করে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদরের সোলপুর গ্রামে তাস খেলাকে কেন্দ্র করে শুক্রবার (০২ ডিসেম্বর) রাত ১০টার দিকে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত যুবকের নাম স্বাগতম বৈরাগী। পেশায় একজন কীর্তনগানের শিল্পী এবং সোলপুর গ্রামের খোকন বৈরাগীর ছেলে। অভিযুক্তের নাম পিন্টু বিশ্বাস। সে একই এলাকার দিলীপ বিশ্বাসের ছেলে।  

পুলিশ জানায়, বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখতে বাজারের গোবিন্দের দোকানের কাছে জড়ো হয়। সবাই মিলে রাত ১০টার দিকে খাওয়াদাওয়া করে। ব্রাজিলের খেলা দেরিতে হওয়ায় সময় কাটানোর জন্য কয়েক বন্ধু মিলে তাস খেলার উদ্যোগ নেয়। কিন্তু খেলায় স্বাগতম বৈরাগীকে বাদ দেওয়ায় পিন্টু বৈরাগীর সঙ্গে কথা কাটাকাটি হয়। অন্য বন্ধুরা বিষয়টি মীমাংসার জন্য পাশের গোবিন্দের দোকানের পাশে জড়ো হয়।  একপর্যায়ে পিন্টু বিশ্বাস বাড়িতে গিয়ে একটি কাগজ কাটার ছুরি দিয়ে স্বাগতম বৈরাগীর বুকে ও ঘাড়ে আঘাত করে। গুরুতর আহত স্বাগতম বৈরাগীকে সদর হাসপাতালে আনার পথেই মারা যায়।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শরীফ বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সদর হাসপাতালে আসার আগেই স্বাগতম মারা যায়। ’

নড়াইল সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ হাজির হয়। কিন্তু পুলিশ হাজির হওয়ার আগেই খুনি পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে অভিযোগ পেলে হত্যা মামলা দায়ের করা হবে। খুনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আইএনবি/বিভূঁইয়া

আইএনবি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিবন্ধনের আওতায় আসছে হকাররা, ডিএসসিসিকে দিতে হবে নির্ধারিত ফি

তাস খেলাকে কেন্দ্র করে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ০৮:৪৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২