ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

ডা. সংযুক্তার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

আইএনবি ডেস্ক: সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে।

আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে প্রতিষ্ঠানটির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মঞ্জুরুল হক এ মামলা করেন। ওই আদালতের বিচারক মাসুদুল হক বিবাদী ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে সমন জারি করেছেন।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডা. সংযুক্তা সাহার বিপক্ষে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করা হয়েছে। এ মামলার কোর্ট ফি জমা দেওয়া হয়েছে। এখন বিবাদী সংযুক্ত সাহার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।’

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংযুক্তা সাহাকে বক্তব্য প্রত্যাহার করতে গত ২২ জুন লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার সন্তানের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন ডা. সংযুক্ত সাহা। আঁখি তার রোগী নন এবং হাসপাতাল সম্পর্কে তিনি মিথ্যা বিবৃতি দিয়েছেন। তার এসব বক্তব্য শুধু ভিত্তিহীনই নয়, হাসপাতালের সুনামও ক্ষুণ্ণ করছে।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ ছাড়া বাসভবনে সংযুক্তা সাহা সংবাদ সম্মেলন করেছেন। তিনি হাসপাতালের শর্তাবলী লঙ্ঘন করেছেন। তিনি এমনভাবে কাজ করেছেন যা হাসপাতালের ব্র্যান্ড এবং সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

ডা. সংযুক্তার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

আপডেট সময় ১১:৪৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩