ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

ডাকসু ভিপি প্রার্থীকে ‘শুভকামনা’ জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পোস্ট, সমালোচনার মুখে ডিলিট

আইএনবি ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আব্দুল কাদেরকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সমালোচনার পর তিনি পোস্টটি মুছে ফেলেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে আব্দুল কাদেরের একটি ফেসবুক পোস্ট শেয়ার করে আসিফ মাহমুদ লিখেছিলেন, ‘ডাকসুতে ভোটার হইনি, তবে প্রার্থীর আধিক্য দেখে মনে হচ্ছে ভোটার হওয়া উচিত ছিল।’ পোস্টের শেষে আব্দুল কাদেরকে মেনশন করে শুভকামনাও জানান তিনি।

তবে কিছুক্ষণের মধ্যেই সেই স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নানা মহল থেকে সমালোচনা শুরু হলে আসিফ মাহমুদ পোস্টটি ডিলিট করে ফেলেন।

ডাকসু নির্বাচনকে ঘিরে উপদেষ্টার এমন প্রকাশ্য অবস্থান নিয়ে সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, ‘সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ডাকসুর নির্দিষ্ট প্রার্থীর জন্য শুভকামনা জানাতে পারেন কীভাবে? এতে তো আশঙ্কা তৈরি হয় যে, সরকার হয়ত এই নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। এটাই কি তার নমুনা নয়?’

তিনি আরও বলেন, ‘একজন উপদেষ্টা পোস্ট দিয়ে আবার ডিলিট করে দেন— এটা কেমন বাকস্বাধীনতা!’

ফেসবুকে সমালোচনা করে নেটিজেন রবিউল ইসলাম লিখেছেন, তিনি হয়ত ভুলে গিয়েছিলেন যে তিনি একজন উপদেষ্টা। তার অবস্থান থেকে প্রকাশ্যে কোনো প্রার্থীর প্রচারণা করা ঠিক নয়। সমালোচনার মুখে পড়েই তিনি পোস্টটি ডিলিট করেছেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ইতোমধ্যেই প্রকাশ হয়েছে। এতে ভিপি ও অন্যান্য পদসহ মোট ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ডাকসু ভিপি প্রার্থীকে ‘শুভকামনা’ জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পোস্ট, সমালোচনার মুখে ডিলিট

আপডেট সময় ০৩:৫৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫