ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুর, আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে শনিবার সকাল সাড়ে ৮টায় তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান নাসির উদ্দীন (২৫) নামের এক যুবক । এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি স্থানীয়দের।

এ ঘটনায় তাকে বাধা দিতে গেলে ঠাকুরগাও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ গুরুতর আহত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।

আটককৃত নাসির উদ্দীন হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মারাধার পারুল পাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে।

পুলিশ জানায়, সকালের দিকে জেলা প্রশাসক ভবনের তালা ভেঙে নাসির উদ্দীন উপরে উঠে। এরপর একটি বেলচা দিয়ে প্রায় ৩১ টি জানালার থাই গ্লাসসহ মুজিব কর্নারের সকল গ্লাস, দরজা ভাঙচুর করে। অনেক শব্দ পেয়ে জেলা প্রশাসকের নৈশ্য প্রহরী এগিয়ে আসলে তাকেও মারপিট করার চেষ্টা চালানো হয়। পরে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। এ সময় নাসিরকে বাধা দিতে গেলে সে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদকে গুরুতর জখম করে। পরে জনগণ ও পুলিশসহ তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, এটি অনেক খারাপ একটি বিষয়। আমরা বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেব। এছাড়াও এখানে যে দ্বায়িত্বে ছিলো তার ভূমিকা কেমন ছিলো সেটিও বিবেচনা করা হবে।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহাঙ্গী হোসেন বলেন, এ ঘটনায় আমরা নাসির উদ্দীনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা সেটা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুর, আটক ১

আপডেট সময় ১০:২২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩