ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

ট্রাক ও ভ্যানে করে পোস্তায় আসছে কাঁচা চামড়া

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার নামাজের পর পশু কোরবানি দেন মুসল্লিরা। এরপর পশুর শরীর থেকে চামড়া আলাদা করা হয়। সেই চামড়া মৌসুমি ব্যবসায়ীরা কিনে পোস্তায় বিক্রি করেন। দুপুরে পর থেকে লালবাগের পোস্তায় কোরবানির পশুর চামড়া বেচাকেনা শুরু করেছেন ব্যবসায়ী ও পোস্তার আড়তদাররা। রাজধানী ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে কাঁচা চামড়া ট্রাক-ভ্যানে করে পোস্তায় নিয়ে আসতে থাকেন তারা।

মৌসুমি ব্যবসায়ীরা চামড়া সংগ্রহ করে লালবাগের পোস্তায় নিয়ে যাচ্ছেন। আড়তদাররা তাদের কাছ থেকে দুপুরের পর থেকেই চামড়া কেনা শুরু করেছেন, যা চলবে আগামী ২০দিন।

বৃহস্পতিবার (২৯ জুন) বেলা আড়াইটার পর থেকেই ঢাকার বিভিন্ন স্থান থেকে কোরবানির চামড়া আসতে থাকে। আড়তদারদের হাঁকডাকে সরব হয়ে উঠে লালবাগের শায়েস্তা খান, রাজনারায়ণ ধর রোডসহ আশপাশের বিভিন্ন সড়ক। পাইকারি ব্যবসায়ীরা বিভিন্ন এলাকার মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ শুরু করেছেন। তবে পশু কোরবানি এখনো পুরোপুরি শেষ না হওয়ায় পোস্তায় এখনো পুরোদমে শুরু হয়নি কাঁচা চামড়ার বেচাকেনা। রাতের দিকে পুরোদমে চামড়া কেনাবেচা শুরু হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

পোস্তার মোড়ে আড়তের ম্যানেজার মতিউর রহমান বলেন, দুপুরের পর থেকে মূলত চামড়া আসা শুরু হয়েছে। তবে মূল বেচা বিক্রি হবে রাতে। গভীর রাত পর্যন্ত চামড়া সংগ্রহ করা হবে। এখানে চামড়া সংগ্রহের পর প্রথমে লবণজাত করা হবে। পরে তারা সাভারের ট্যানারিগুলোতে পাঠিয়ে দেবেন। তবে দেশের সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়তে গতবারের মতো এবারও লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া সংগ্রহ হবে না বলে আশঙ্কা ব্যবসায়ীদের।

বিষয়ে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বিএইচএসএমএ) মহাসচিব টিপু সুলতান বলেন, চামড়া আসতে শুরু করেছে। আড়তের মালিকদের চামড়া কিনতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। মৌসুমি ব্যবসায়ীরা চামড়া যত তাড়াতাড়ি আমাদের কাছে আনবেন তত ভালো।

আড়তদার জানান, চলতি বছর সরকার রাজধানীতে লবণযুক্ত চামড়া ৫০ থেকে ৫৫ টাকা বর্গফুট নির্ধারণ করেছে। এখন যেসব চামড়া আসছে সেটা লবণ ছাড়া, সেজন্য এ চামড়ার দাম প্রতি ফুট লবণযুক্ত চামড়া থেকে ৫ থেকে ৭ টাকা কমে কিনছেন ব্যবসায়ীরা। তবে শহরের চামড়া সন্ধ্যা ৬টা এবং শহরের বাইরের চামড়া যদি রাত ১০টার মধ্যে পোস্তায় আনা যায়, তাহলে পচন রোধ করা সম্ভব হবে। সেই সাথে দামও ভালো পাবে। যারা পারবে না তারা যে যেখানে রয়েছে, সেখানেই চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে। নাহলে গরমের কারণে চামড়া নষ্ট হতে পারে।

এনএএ/এজেড

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

ট্রাক ও ভ্যানে করে পোস্তায় আসছে কাঁচা চামড়া

আপডেট সময় ০২:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩