ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

ট্রাকের ধাক্কায় লাশ হলো ২ এসএসসি পরীক্ষার্থী

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের পাশে সদর উপজেলা সীমান্তবর্তী বিনেরপোতা এলাকায় রোববার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

নিহতরা হলো তালা উপজেলার পাটকেলঘাটা ডাকবাংলোর তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামের ছেলে আকাশ হোসেন (১৭) ও পাটকেলঘাটা কালিবাড়ি এলাকার নিমাই সরকারের ছেলে অংকুশ সরকার (১৭)। তারা দুজন পাটকেলঘাটা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। রোববারের পরীক্ষায়ও তারা অংশ নিয়েছিল।

পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ কলেজের শিক্ষক নাজমুল হক জানান, আকাশ ও অংকুশ সন্ধ্যার দিকে পাটকেলঘাটা এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা হয়। বিনেরপোতা ব্রিজ পার হয়ে অল্প একটু যেতেই বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দুই কিশোর নিহত হন।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দুই কিশোরকে উদ্ধার করেহাসপাতালে পাঠাই। ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

ট্রাকের ধাক্কায় লাশ হলো ২ এসএসসি পরীক্ষার্থী

আপডেট সময় ০৫:০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩