/* */
Dhaka , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

টেকনাফ প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে ৭০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

শুক্রবার (১০ মে) রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাঞ্জরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবা জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারি হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২নং ওয়ার্ড মৌলভীবাজার পূর্বপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ হোসাইনের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (৩৮)।
কক্সবাজার র‌্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক এবং তার সঙ্গে জড়িত পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে কৃষক লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

আপডেটের সময় : ০৫:১৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪