/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ৬৯টি বোমাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফে রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে হ্নীলা সীমান্তবর্তী একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬৯টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এসব উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, চাঁদপুরের মতলব উত্তর থানার নবুরকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সম্রাট প্রধান (৩৩) ও নারায়ণগঞ্জ বন্দর থানার দক্ষিণ গারমোরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. অন্তর (৩২)।

টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল জরাজীর্ণ একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বাড়িটি ঘিরে ফেলা হয়। প্রায় তিন ঘণ্টার অভিযানে ঘরের ভেতর থেকে ৬৯টি হাতবোমা, ১.৬ কেজি সালফার, ১.৩ কেজি লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম গুনা তার ও একটি প্লাসসহ দুইজনকে আটক করা হয়। এ সময় বাড়ির আঙিনায় থাকা আরও দুইজন পালিয়ে যায়।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে বোমা তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি ও সরবরাহ করে আসছিল। এসব বোমা সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে উদ্ধারকৃত বোমা ও সরঞ্জামসহ তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএন বি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে সাবেক এমপি শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন

টেকনাফে ৬৯টি বোমাসহ আটক ২

আপডেটের সময় : ০৪:২৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫