/* */
Dhaka , Wednesday, 26 August 2026

টিকটক দেখা নিয়ে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

Update Time : 06:36:42 am, Wednesday, 21 June 2023

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে টিকটক ভিডিও দেখা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ চলাকালে লাঠির আঘাতে আব্দুল কুদ্দুস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে এঘটনা ঘটে। মৃত আব্দুল কুদ্দুস কুড়িপাড়া গ্রামের মৃত বয়েজ প্রামাণিকের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, আব্দুল কুদ্দুসের নাতি সাদ্দাম হোসেন তার দুই বন্ধুকে নিয়ে একটি ঘরে টিকটক দেখছিল এবং তারা চিৎকার করছিল। এসময় প্রতিবেশী মোতালেবের স্ত্রী তাদের চিৎকার করতে নিষেধ করে। নিষেধ না শুনে তারা আরও জোরে চিৎকার করতে থাকে। এক পর্যায়ে মোতালেব ও তার মামাতো ভাই এগিয়ে এলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাদ্দামের নানা আব্দুল কুদ্দুস ও মামারা এগিয়ে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের চলাকালে লাঠির আঘাতে আব্দুল কুদ্দুস গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য চারজনকে থানায় নিয়ে আসা হয়েছে।

 

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট