ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড়বৃষ্টির সঙ্গে বাড়বে তাপমাত্রা

আইএনবি ডেস্ক: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সাত বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে । আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং তা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়ার পর্যন্ত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া আগামী দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঝড়বৃষ্টির সঙ্গে বাড়বে তাপমাত্রা

আপডেট সময় ০৬:৫২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩