ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

জনগণ আ.লীগকে রাজনীতির সুযোগ দিলে আমাদের আপত্তি থাকবে না: রিজভী

আইএনবি ডেস্ক:বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন, তাদের নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই।

আজ শুক্রবার (২১ মার্চ) সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদরাসা সংলগ্ন মাঠে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আলোচনা হলেও বিচার নিয়ে কোনো কথা হচ্ছে না। দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। যদি জনগণ ক্ষমা করে তাহলে আমাদের কোনো আপত্তি নেই।’

জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচার দাবি করে তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগের মধ্যে অপরাধী, তাদের বিচার নিশ্চিত করা হলে, জনগণ যদি তাদের রাজনীতি করার সুযোগ দেয়—তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

জনগণ আ.লীগকে রাজনীতির সুযোগ দিলে আমাদের আপত্তি থাকবে না: রিজভী

আপডেট সময় ০৮:৫৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫