/* */
Dhaka , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাচালান মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মো. ইলিয়াসকে চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ জুন) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। রাজিবপুর থানার ওসি আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে ২০১২ সালের বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানা মূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, বর্ডারহাট এলাকায় পণ্য চোরাচালানের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল।

জানা গেছে, মিরন মো. ইলিয়াস উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব। তিনি বর্তমান মেয়াদে সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

চোরাচালান মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেটের সময় : ০৬:০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪