/* */
Dhaka , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ৮৩ বস্তা সরকারি চালসহ আটক ২

চাঁদপুর প্রতিনিধি:চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গর্ন্ধব্যপুর ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়।

সোমবার সন্ধায় হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত ইউনিয়নের দেশগাঁও গ্রামের মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ওই বাড়ির মমিনের বসতঘর থেকে সরকারি ২২ বস্তা চাল, চালের ৮টি খালি বস্তা ও জাহাঙ্গীর আলমের বসতঘর থেকে সরকারি ৬১ বস্তা চাল উদ্ধার করা হয়।

এই ঘটনায় রাতেই হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর আলমের মেয়ে ও মমিনের জামাতাকে আটক করেছে।

সহকারি কমিশনার রিফাত জাহান জানান, চাল উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করার পর বিস্তারিত বলা যাবে।

অভিযানের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসাইনসহ পুলিশের একাধিক দল উপস্থিত ছিল।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

চাঁদপুরে ৮৩ বস্তা সরকারি চালসহ আটক ২

আপডেটের সময় : ০৬:৪৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪