ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

চাঁদপুরে শিয়ালের মাংস বিক্রি করায় দুইজনের অর্থদণ্ড

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে রোববার (১৩ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক।

এ সময় বাজারে শিয়ালের মাংস বিক্রি করার অপরাধে মো. জুলহাস ও মনির হোসেন নামে দুই ব্যক্তিকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অর্থদণ্ডপ্রাপ্ত জুলহাস উপজেলার কালচো ইউনিয়নের সিদলা গ্রামের সোনা মিয়ার ছেলে এবং মনির হোসেন একই গ্রামের পাটওয়ারী বাড়ীর সিরাজুল ইসলাম পাটওয়ারীর ছেলে।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বাজার থেকে তাদের দুইজনকে আটক করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম ও সঙ্গীয় ফোর্স।

এসআই নাজিম বলেন, তারা দুজন শনিবার দিনগত রাতে শিয়ালটি ধরে জবাই করে। ওই গোস্ত আজকে বাজারে বিক্রি করতে আনলে দুপুরে তাদের হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, এ অপরাধে তাদের ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে যেন ভবিষ্যতে এই ধরনের অপরাধমূলক কাজে জড়িত না হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

চাঁদপুরে শিয়ালের মাংস বিক্রি করায় দুইজনের অর্থদণ্ড

আপডেট সময় ০৫:১৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২