ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

চট্টগ্রামে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

প্রতীকী ছবি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর বুধবার (১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে ফরেস্ট গেইট এলাকায় প্রকাশ্যে গুলি করে আজাদ (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

নিহত আজাদ, পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির রশীদের ছেলে।

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা আজাদকে গুলি করে।

পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন বাংলানিউজকে বলেন, মুরাদপুর এলাকার ফরেস্ট এলাকায় গুলির একটি ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও সংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধান শুরু করে।

প্রাথমিকভাবে জানা গেছে, আজাদ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, বিকেল সোয়া ৪টার দিকে আমরা ঘটনাটির খবর পাই। ধারণা করা হচ্ছে, এর কিছুক্ষণ আগেই ঘটনাটি ঘটেছে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার কারণ ও অন্যান্য তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করা হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

চট্টগ্রামে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

আপডেট সময় ১০:৩৭:০২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬