/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২

মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের শিবচরে সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মুন্সীরবাজার এলাকায় ঢাকামুখী লেনে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিকআপভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

প্রাইভেটকার চালকের বরাত দিয়ে স্থানীয়রা জানান, ভোরে মুন্সীরবাজার এলাকায় বাসের ধাক্কায় একটি পিকআপভ্যান সড়ক থেকে উল্টে গেলে চালকসহ দুজনের মৃত্যু হয়। এসময় বাসের পেছনে ধাক্কা খেয়ে একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। প্রচুর কুয়াশা থাকায় সামনে কিছু দেখা যাচ্ছিল না। ফলে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে সাবেক এমপি শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২

আপডেটের সময় : ০৬:০০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫