/* */
Dhaka , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদী পৌরসভা উপনির্বাচন: টাকাসহ ৩ প্রিসাইডিং কর্মকর্তা আটক

বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদী পৌরসভা উপনির্বাচনে মোবাইল ফোন মার্কার মেয়র প্রার্থী জয়নাল আবেদীনের কাছ থেকে নগদ টাকা গ্রহণ করায় তিন প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ জুন) সকাল ১০টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান তাদের আটক করেন।

আটক তিনজন হলেন- প্রিসাইডিং কর্মকর্তা মো. সাইদুর রহমান ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র ও দেলোয়ার হোসেন।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, এ সময় আটকদের কাছ থেকে ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রিসাইডিং ও দুজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা পুলিশ হেফাজতে রয়েছে।

নারিকেল গাছ প্রতীকের মেয়রপ্রার্থী আলাউদ্দিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, মোবাইল ফোন মার্কার প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থকরা ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের জন্য মরিয়া হয়ে উঠেছে। আমার ভোটারদের চিহ্নিত করে কেন্দ্রে না যেতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। জয়নালের সমর্থক স্থানীয় ও বহিরাগতরা নির্বাচনি এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান করে এ হুমকি দিচ্ছে।

তিনি বলেন, অপরদিকে ৪ নম্বর ওয়ার্ডের মৎস্য হ্যাচারি ভোটকেন্দ্রে আমার সমর্থক কাউন্সিলর লিটন বেপারির ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গৌরনদী পৌরসভা উপনির্বাচন: টাকাসহ ৩ প্রিসাইডিং কর্মকর্তা আটক

আপডেটের সময় : ০৭:২০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪