ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

গাজীপুরে ৩ কলোনির শতাধিক ঘর-দোকান আগুনে পুড়ে ছাই

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় বুধবার (১৫ মে) দিনগত রাতে আগুন লেগে তিনটি কলোনির শতাধিক ঘর ও দোকানের মালপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, ভোগড়া এলাকায় একটি হোটেল ও চায়ের দোকানে আগুন লাগে। এ সময় মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের তিনটি কলোনিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চেষ্টা করে আগুন নিভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ও কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে তিনটি কলোনির শতাধিক বসতঘর ও দোকানপাট এবং মালপত্র পুড়ে গেছে। তবে সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কলোনির মালিক মো. জাহাঙ্গীর আলম জানান, আগুন লেগে তার তিনটি দোকানসহ ৩১টি বসতঘর ও সেখানে থাকা টিভি ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

আরেকটি কলোনির মালিক মোহর আলী জানান, তার একটি হোটেলসহ ৩১টি বসতঘর পুড়ে গেছে।

অপর কলোনির মালিক আব্দুর রহমান জানান, তার ৭০টির মতো বসতঘর ও টিভি-ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন জানান, এলাকায় পানি সংকটের কারণে আগুন নেভাতে কিছুটা বিলম্ব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

গাজীপুরে ৩ কলোনির শতাধিক ঘর-দোকান আগুনে পুড়ে ছাই

আপডেট সময় ০৫:৫৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪