ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

গাজীপুরে হাত-পা বেঁধে পার্লার মালিককে হত্যা

গাজীপুর প্রতিনিধি: হাত-পা বেঁধে পার্লার মালিক রুবিনা আক্তারকে শ্বাসরোধে খুন করা হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের আদাবৈ এলাকায় বিউটি পার্লারের (রাজকন্যা বিউটি পার্লার) কক্ষ থেকে রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

রুবিনা আক্তার (২৪) গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন আদাবৈ এলাকার আব্দুস ছালাম তালুকদারের মেয়ে। তার স্বামী মৃদুল ঘোষ গাজীপুর সদর উজেলার জয়দেবপুর থানাধীন খুদে বর্মী এলাকার নিতাই ঘোষের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, প্রায় বছর খানেক আগে হিন্দু সম্প্রদায়ের যুবক মৃদুল ঘোষকে ভালোবেসে বিয়ে করেন বিউটিশিয়ান রুবিনা আক্তার। রুবিনা সিটি করপোরেশনের সদর থানাধীন আদাবৈ এলাকায় জয়দেবপুর-কলের বাজার সড়কের পাশে নিজেদের পৈত্রিক জমিতে ‘রাজকন্যা বিউটি পার্লার’ প্রতিষ্ঠা করে ব্যবসা করে আসছিলেন। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি পার্লারের পেছনের একটি কক্ষে একা থাকতেন। রবিবার মেয়ের জন্য রাতের খাবার নিয়ে ওই পার্লারে যান রুবিনার মা। এসময় তিনি মেঝেতে পড়ে থাকা রুবিনার লাশ দেখতে পান। নিহতের দু’পা কাপড়ের টুকরো দিয়ে এবং দু’হাত গামছা দিয়ে পিঠমোড়া করে বাঁধা ছিল। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। রবিবার দিবাগত রাতে হাত-পা বেঁধে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

গাজীপুরে হাত-পা বেঁধে পার্লার মালিককে হত্যা

আপডেট সময় ০৭:১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩