ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

গাইবান্ধায় ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোতাহার আলী (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍‍্যাব। এ সময় তার কাছ থেকে ৮ হাজার ৮৮৪ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতার মোতাহার আলী গোবিন্দগঞ্জ উপজেলার কুড়ি পাইকা এলাকার সালজার রহমানের ছেলে। এ ঘটনার তার সাথে জড়িত আরেক সহযোগী একই এলাকার শহিদুল ইসলামের ছেলে কনক (২২) পালিয়ে যায়।

রবিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে র‍‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সন্ধ্যা পৌনে ৬ টার দিকে উপজেলার গোমানীগঞ্জ ইউনিয়নের কুড়ি পাইকা এলাকা থেকে ওই সব ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার গোমানীগঞ্জ ইউনিয়নের কুড়ি পাইকা এলাকায় অবৈধ মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেট বিক্রি করছে। এমন খবরে অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় ৮ হাজার ৮৮৪ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মোতাহার আলিকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতার ও পলাতক মাদক ব্যবসায়ীরা সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মোতাহার আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামিকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

গাইবান্ধায় ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় ০৬:৫৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪