ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

খুলনায় কৃষি ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা লুট, ৩ নিরাপত্তাকর্মী হেফাজতে

খুলনা প্রতিনিধি: বাংলাদেশ কৃষি ব্যাংকের খুলনায় রূপসা ঘাট শাখায় ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা চুরি হয়েছে। পুলিশ এখনও এ ঘটনার মূল দুষ্কৃতীদের ধরতে পারেনি। তবে ব্যাংকের তিন নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টার মধ্যে খুলনার রূপসা ঘাট এলাকার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কৃষি ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে।

সারাদিন শেষে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রূপসা ঘাট এলাকার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকটির মূল গেটের কলাপসিবল দরজার তালা কাটা দেখে নিরাপত্তা প্রহরী চিৎকার করতে থাকেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রূপসা থানাকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ব্যাংকের ম্যানেজার কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যে কোনো সময় চুরির ঘটনা ঘটতে পারে। ভল্টে ১৬ লাখ টাকার কিছু বেশি ছিল, কিন্তু বর্তমানে মাত্র ১,৪০০ টাকা অবশিষ্ট পাওয়া গেছে। বাকি টাকা চুরি হয়েছে।

পুলিশ ধারণা করছে, ব্যাংকের প্রহরী ডিউটি শেষ হওয়ার পর স্থানীয় তল্লাশিমূলক ব্যবস্থা না থাকায় দুর্বৃত্তরা সুযোগ নিয়ে দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা ধরে ভল্ট ভাঙার কাজ চালিয়েছে। ব্যাংক ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মূল দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে।

পুলিশ জানায়, ঘটনার সময় ব্যাংকের কোনো প্রহরী দায়িত্বে ছিলেন না। ধারণা করা হচ্ছে, এ সুযোগে দুর্বৃত্তরা তালা ও ভল্ট ভেঙে টাকা নিয়ে গেছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

এক দিনে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

খুলনায় কৃষি ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা লুট, ৩ নিরাপত্তাকর্মী হেফাজতে

আপডেট সময় ০৭:৪৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫