ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

কোরবানি দিতে দেড় শতাধিক আহত, হাসপাতালে ভিড়

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে প্রায় দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। কেউ আহত হয়েছে গরুর শিংয়ের আঘাতে। আবার কেউ আহত হয়েছে কোরবানির পশুর মাংস কাটারা ছুরি চালানোর সময়।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকেলে পর্যন্ত কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন এমন প্রায় ৫০-৬০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) প্রায় ১০০ জনের ওপরে আহত চিকিৎসা নিয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের সবাই কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন। কেউ গরু শিংয়ের আঘাতে, আবার কেউ বা কোরবানি পশু জবাই দেওয়ার সময় ছুরির আঘাতে আহত হয়েছেন। আবার অনেক মাংস কাটার সময় ছুরি কিংবা চাপাতি চালানোর আহত হয়েছেন। এতে কেউ যেমন সামান্য আহত হয়েছেন, আবার অনেকের আঙুল পর্যন্ত কেটে পড়ে গেছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন জানান, সকাল থেকে কোরবানি দিতে গিয়ে আহতরা আসছেন। এদের দুই-একজন অবজারভেশনে আছেন। তবে কারও আঘাতই তেমন গুরুতর নয়।

এদিকে নিটোর অথবা পঙ্গু হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত হাসপাতালটিতে প্রায় ১০০ জনের ওপরে আহত মানুষজন এসেছেন চিকিৎসা নেওয়ার জন্য। তাদের সবাই কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন। তাদের মধ্যে কারও কারও কোরবানির পশুর আঘাতে হাতের কিংবা পায়ের হাড় ভেঙ্গেছে। এছাড়া অনেকে আবার মাংস কাটতে গিয়ে হাতের রগও কেটে ফেলেছেন।

এনএ/জেএনই

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

কোরবানি দিতে দেড় শতাধিক আহত, হাসপাতালে ভিড়

আপডেট সময় ০২:২৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩