ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

কেন্দ্রীয় ছাত্রদল নেত্রীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের পৈতৃক বসতবাড়ি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে ।

গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করেছেন জেরিন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার উপজেলার নবীপুর গ্রামে জোবাইদা ইসলাম জেরিনের পৈতৃক বসতবাড়ির পাশে অপরিচিত কয়েকজন লোক ও একটি দামি গাড়িসহ চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়।

তার কিছুক্ষণ পর ওই বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।
এ সময় আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে গেলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে মতলব উত্তরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই পুড়ে ছাই হয়ে যায় ঘরসহ সব আসবাবপত্র।

মতলব উত্তর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নুরুল কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু এর আগেই ঘরের ভেতরে থাকা সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।’

এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন বলেন, ‘রাতে গ্রামের বাড়ি থেকে মুঠোফোনে আমাকে জানানো হয়, বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমি এবং আমার পরিবারের লোকজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

বিগত সময় পতিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কতিপয় সন্ত্রাসীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করেছিলাম। তার সূত্র ধরেই আওয়ামী লীগের দোসররা আমার বাড়িতে আগুন দিয়েছে। এতে আমার প্রায় সাড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করব।

এদিকে, এ ঘটনায় পরে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জয়নাল পাটোয়ারী পিনুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা পরিদর্শন করেছেন।

অন্যদিকে, ঘটনা সম্পর্কে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, ‘খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

কেন্দ্রীয় ছাত্রদল নেত্রীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন

আপডেট সময় ০৯:০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫