ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

এমপি আনার হত্যায় অভিযুক্ত শিমুলের সহযোগী আটক

যশোর প্রতিনিধি:সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আটক আলোচিত শীর্ষ চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়ার সেকেন্ড ইন কমান্ড ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা সাইফুল আলম মোল্লা মেম্বারকে মঙ্গলবার রাতে আটক করেছে যশোরের ডিবি পুলিশ।

শহরের চাঁচড়া বাবলাতলার একটি মৎস্য হ্যাচারির ভেতর থেকে তাকে আটক করা হয়। সাইফুল চোরাইপথে ভারতে পলাতক ছিলেন বলে নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলাম। আনার হত্যার সময় তিনি ভারতে উপস্থিত ছিলেন বলে গোয়েন্দারা ধারণা করছেন। গত ১৯ মে তিনি ভারত থেকে যশোরে ফেরেন।

এসময় তার কাছ থেকে ভারতীয় সিম জব্দ করা হয়েছে। তবে আটক সাইফুল ইসলাম তার কাছের ভারতীয় সিম দিয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ছুটিপুর সীমান্ত এলাকায় অবস্থান করে ভারতে কথা বলতেন বলে দাবি করেছেন। সাইফুল আলম যশোরের অভয়নগর উপজেলার দামুখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি দত্তগাতি গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বোমা তৈরির ৯৬০ গ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে ডিবি জানায়। সাইফুল আলম তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি বলে এসআই মফিজ জানান।

তিনি বলেন, সাইফুল আলম নিষিদ্ধ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা। একইসাথে শিমুল ভ‚ইয়ার সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করেন সাইফুল।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

এমপি আনার হত্যায় অভিযুক্ত শিমুলের সহযোগী আটক

আপডেট সময় ০৬:৪০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪