/* */
Dhaka , Wednesday, 26 August 2026

এবার ঢাকায় প্রতি বর্গফুট চামড়ার দাম সর্বোচ্চ ৫৫ টাকা, বাইরে ৪৮

Update Time : 07:11:12 am, Sunday, 25 June 2023

আইএনবি ডেস্ক: এবার ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করেছে সরকার। ঢাকার বাইরে গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৫ থেকে ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বেলা সাড়ে ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সভায় এই দাম নির্ধারণ করা হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নতুন নির্ধারিত দাম ঘোষণা করেন।

ঢাকায় প্রতি বর্গফুট খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকায় ও ঢাকার বাইরে বকরি ও খাসির চামড়ার দাম একই থাকবে।

আইএনবি/বিভূঁইয়া


প্রিন্ট