ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা:উমামা ফাতেমা

ফাইল ছবি

আইএনবি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি রহস্যময় ও ব্যঙ্গাত্মক ভাষায় ‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট’ দেওয়ার ঘোষণা দিয়ে পোস্ট করেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘‘জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিকাছে?’’ এরপর তিনি যোগ করেন, ‘‘১ মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সঙ্গে জোট করব। দারুণ সব টাইটেল হবে, লেটস সে- ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।’’

পোস্টের শেষে তিনি প্রশ্ন রাখেন, ‘‘কেমন লাগল আইডিয়াটা?’’

উমামা ফাতেমা তার এই পোস্টে সরাসরি কাউকে উদ্দেশ্য না করলেও বা এর পেছনের সুনির্দিষ্ট প্রেক্ষাপট ব্যাখ্যা না করলেও, রাজনৈতিক অঙ্গনে তার এই মন্তব্য নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ এটিকে চলমান রাজনৈতিক বাস্তবতার প্রতি এক ধরনের তীক্ষ্ণ ব্যঙ্গ হিসেবে দেখছেন। অনেকে মনে করছেন, আন্দোলনের কৃতিত্ব বা তকমা নেওয়ার প্রবণতা নিয়ে তিনি হয়তো কোনো গভীর বার্তা দিতে চেয়েছেন। তবে তাঁর এই মন্তব্যের অন্তর্নিহিত অর্থ নিয়ে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা:উমামা ফাতেমা

আপডেট সময় ১১:০২:২১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬