ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

ঈদের দিন বন্ধ মেট্রোরেল, সময়সূচিতেও পরিবর্তন

আইএনবি ডেস্ক::ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে, আসন্ন ঈদুল আজহার দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া আগামী ২২ জুন থেকে মেট্রোরেল চলাচলের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, আগামী ২২ জুন থেকে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পর পর মেট্রোরেল চলবে। বেলা ১১টা ১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘অফ পিক আওয়ারে’ মেট্রোরেল চলবে প্রতি ১৫ মিনিট পর।

এ ছাড়া বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পরবর্তী ৪ ঘণ্টা ফের ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে।

মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার। এর পরদিন শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ ধরা হয়েছে। এ সময় প্রতি ১২ মিনিট পর মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। বেলা ১১টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পর পর মেট্রোরেল চলবে।

এর আগে, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে মেট্রোরেল চালু রাখা হয়েছিল। তবে এবার কোরবানির ঈদে মেট্রোরেল বন্ধ থাকছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

ঈদের দিন বন্ধ মেট্রোরেল, সময়সূচিতেও পরিবর্তন

আপডেট সময় ০৬:২১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩