ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

ঈদের তিনদিনে ঢাকা ছেড়েছে সাড়ে ৭৪ লাখ সিমধারী

নিজস্ব প্রতিবেদক

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে সাধারণ ঈদের আগে বাড়ি যান রাজধানীর মানুষ। কিন্তু এবার চিত্ররা একটু ভিন্ন। খোদ ঈদের দিন ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ সিম ব্যবহারকারী। এর আগে  মঙ্গল ও বুধবার রাজধানী ছেড়েছিল অর্ধকোটি সিম ব্যবহারকারী। ঈদের দিন এর আগে তিনদিনে মোট ঢাকা ছেড়েছে ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩জন। এরমধ্যে তিনদিনে ঢাকায় ঢুকেছেন ২ লাখ ৬৭ হাজার ৩৬ সিম ব্যবহারকারী

শৃক্রবার (৩০ জুন) বিকেল ৪ টা ৫০ মিনিটে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেইজে জানান,ঈদের দিন রাজধানী ছেড়েছেন  ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ সিম ব্যবহারকারী। এরমধ্যে ঢাকায় ঢুকেছে ৫ লাখ ৫৬ হাজার ২৮১ সিম ব্যবহারকারী। ঢাকা ছাড়াদের মধ্যে গ্রামীন ফোনের সিমধারী সবোর্চ্চ ১৬ লাখ ৭২ হাজার ১৮৯, রবি ২ লাখ ৩ হাজার ৬১৬, বাংলালিংক ১১ লাখ ৪ হাজার ৮৭০ এবং টেলিটক ৪৭ হাজার ৩৩৮।

ঈদের ছুটিতে গত দুইদিনে অর্থাৎ মঙ্গল ও বুধবার মোট ৫০ লাখ ৫০ হাজার মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। ২৮ জুন বুধবার ৩১ লাখ ৪১ হাজার সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এর আগের দিন ২৭ জুন মঙ্গলবার ঢাকা ছেড়েছেন ১৯ লাখ পাঁচ হাজার সিম ব্যবহারকারী।

২৮ জুন সবচেয়ে বেশি গ্রামীন ফোনের ১৭ লাখ ৬২ হাজার ৬০৭ জন ব্যবহারকারী ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন। এ ছাড়া রবি ৪ লাখ ৫৫ হাজার ৪৭৮জন, বাংলালিংকের ৩ লাখ ৫৫ হাজার ৪৩৯ এবং টেলিটকের ৯১ হাজার ১১৭ টি সিম ঢাকার বাইরে গেছে।

এর আগে ২৭ জুন বুধবার ৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন রাজধানী ছেড়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রবির ৯ লাখ ৫৫ হাজার ৭৫৬ জন ব্যবহারকারী ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন। এ ছাড়া গ্রামীণফোনের ২ লাখ ৩০ হাজার ৮৮৬, বাংলালিংকের ৬ লাখ ১০ হাজার ৬৪১ এবং টেলিটকের ১ লাখ ৮ হাজার ৩১০টি সিম ঢাকার বাইরে গেছে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আরও জানান, একজন একাধিক সিম ব্যবহার করায় এই সংখ্যাটি প্রকৃত ব্যক্তির সংখ্যা নয় বলেও জানান মন্ত্রী। এছাড়া শিশুসহ এমন অনেকেই নাড়ির টানে ঢাকা ছেড়েছে যারা কোনো মোবাইল সিম ব্যবহার করে না। এ জন্য সংখ্যাটি ঈদযাত্রার প্রকৃত সংখ্যা নয় বলে মনে করেন মোস্তাফা জব্বার।

তবে সিম দিয়ে ঈদযাত্রায় ঢাকা ছাড়া মানুষের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়। একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করতে পারেন। এ ছাড়া ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া পরিবারগুলোর সঙ্গে শিশুরাও রয়েছে। তাদের নামে সিম নিবন্ধন করা নেই।

এনএ/এইচআর

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

ঈদের তিনদিনে ঢাকা ছেড়েছে সাড়ে ৭৪ লাখ সিমধারী

আপডেট সময় ১১:৩৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩