ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

ইরানে বিক্ষোভে নিহত ৩২৬: আইএইচআর

আন্তর্জাতিক ডেস্ক: মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) শনিবার জানিয়েছে, ইরানে নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩২৬ জনে দাঁড়িয়েছে।

ঠিক মতো হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে আমিনি নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় ইরানজুড়ে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। গত ১৬ সেপ্টেম্বর ইরানের পুলিশ হেফাজতে মারা যান কুর্দি তরুণী আমিনি। এরপর থেকেই সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে।

নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা আইএইচআর তাদের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, তরুণীর মৃত্যুর ঘটনায় দেশব্যাপী বিক্ষোভে ৪৩ জন শিশু ও ২৫ জন নারীসহ অন্তত ৩২৬ জন নিহত হয়েছে।

সংস্থাটি গত ৫ নভেম্বর নিহতের যে সংখ্যা জানিয়েছিল তার থেকে এবার ২২ জন বেড়েছে। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে অন্তত ১২৩ জন নিহত হয়েছে।

৩০ সেপ্টেম্বর সিস্তান-বেলুচিস্তানের রাজধানী জাহেদানে শুক্রবার নামাজের পর বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে অনেকে নিহত হন। আইএইচআর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম আন্তর্জাতিক সম্প্রদায়কে যত তাড়াতাড়ি সম্ভব বিক্ষোভ বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র: সিএনএন

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

ইরানে বিক্ষোভে নিহত ৩২৬: আইএইচআর

আপডেট সময় ০৬:১৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২