/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট: সুনামগঞ্জে দুই ইউনিয়ন চেয়ারম্যান গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে শাল্লায় অপারেশন ডেভিল হান্টে দুই ইউনিয়ন চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ৪ নম্বর শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া এবং উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও ৩ নম্বর বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টু। গ্রেপ্তারের পর তাদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পরিচালিত অভিযানে নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে শাল্লা সদর থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে শাল্লায় এ অভিযান চলমান রয়েছে।

শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুই ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া ও বিশ্বজিত চৌধুরী নান্টুকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আইএনবি /বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে সাবেক এমপি শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন

অপারেশন ডেভিল হান্ট: সুনামগঞ্জে দুই ইউনিয়ন চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেটের সময় : ১০:৫৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫