আইএনবি ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার ও র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন।
রাজধানীর খিলগাঁও এলাকায় তার নিজ বাড়ি থেকে সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গ্রেফতার করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে ডিবির একজন কর্মকর্তা বলেন, জুলাই-আগষ্ট গণ অভ্যূত্থানে মানবতা বিরোধী অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে আব্দুল জলিল মন্ডল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন। ২০১৬ সালে তিনি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে তিনি অবসরে চলে যান।
আইএনবি/বিভূঁইয়া