ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা

আইএনবি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানি‌য়ে‌ছেন ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি।

বৃহস্প‌তিবার প্রধানমন্ত্রী‌কে পাঠানো এক চি‌ঠি‌তে ন‌রেন্দ্র মো‌দি এই শু‌ভেচ্ছা জা‌নান।

চি‌ঠি‌তে ভার‌তের প্রধানমন্ত্রী ব‌লেন, ভার‌তের জনগণ এবং ভারত সরকারের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।

ন‌রেন্দ্র মো‌দি ব‌লেন, গত এক মাস ধরে ভারতের পাশাপাশি সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছে।

রোজা ও প্রার্থনায় পবিত্র সময় কাটিয়েছে। ঈদুল ফিতর উদযাপন আমাদের সমবেদনা, ভ্রাতৃত্ব এবং ঐক্যের চিরকালীন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বব্যাপী মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখের আশা করি এবং প্রার্থনা করি।

তিনি আরও ব‌লেন, আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক।

আইএনবি/বিভূঁইয়া