আজ বসন্তের সঙ্গে ভালোবাসার দিন
আইএনবি ডেস্ক:আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন। আজ পয়লা ফাল্গুন।
শিমুল-পলাশ-অশোকের শাখায় শাখায় রঙিন ফুলের পসরা সাজিয়ে, ঝরিয়ে দিয়ে মলিন পাতার রাশি ঋতুরাজ বসন্ত এলো আবার। কবিগুরু লিখেছেন,
‘আজি বসন্ত জাগ্রত দ্বারে।
তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে…