বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় তাজেল মণ্ডল শেখ (৫৮) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে থানায় মামলা দায়েরের পর তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন-ধুনট উপজেলার মথুরাপুর…

টেকনাফে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে । আজ রবিবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের মৌচনী লবণ মাঠ এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ ২ বিজিবি…

রাখাইনে গণধর্ষণে তিন সেনার ২০ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে গণধর্ষণের মামলায় এক রাখাইন নারী জিতে গেছেন। প্রায় এক মাস আইনি লড়াইয়ের পর এই জয় পেলেন তিনি। শনিবার তিন ধর্ষককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মিয়ানমারে সেনাবাহিনীর প্রভাব…

‘ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই’

আইএনবি ডেস্ক: আজ শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বেইলী রোডস্থ নিজ বাসভবনে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেছেন, ভাস্কর্যের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। ভাস্কর্য একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে। ড. কামাল বলেন,…

শাহজাদপুরে মদপানে একজনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মদ পানে চারজন অসুস্থ হয়। এদের মধ্যে একজন মারা গেছে। অপর তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। শাহজাদপুর উপজেলা হেলথ কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক ডা. রাকিব হাসান বিষয়টি…

তুরস্কের হাসপাতালে অগ্নিকাণ্ডে আট করোনা রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানটেপ প্রদেশের বেসরকারি একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় করোনাভাইরাসে আক্রান্ত অন্তত আটজন রোগীর মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সানকো…

ফেনসিডিলসহ রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আটক

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নুরুজ্জামানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৬৫ বোতল ফেনসিডিলসহ আটক করেছে । শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রিজের টোলঘর সংলগ্ন…

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১৫ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের গাজনি প্রদেশে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন শিশু নিহত হয়েছে। তারা একটি ভবনে পবিত্র কুরআন তেলাওয়াতের জন্য জড়ো হয়েছিল। আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা বলছেন, স্থানীয় সময় শুক্রবার বিস্ফোরক বোঝাই একটি…

সাইফ আলী খানের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক: সিনেমায় আদিপুরুষের চরিত্রের প্রেক্ষিতে রাবণ প্রসঙ্গে একটি মন্তব্য করায় বলিউড অভিনেতা সাইফ আলী খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করেছেন ভারতের উত্তরপ্রদেশের এক আইনজীবী। সাইফের বিরুদ্ধে হিন্দুদের ধর্মীয়…

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি থানায় কর্মরত এএসআই এনায়েত হোসেনের (৩৮) মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। কর্মস্থল থেকে শনিবার রাতে বাড়িতে যাওয়ার পথে পটুয়াখালীর বাউফল উপজেলার গোসিঙ্গা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।…