নিজস্ব প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক বিবেচনায় মানুষ হয়ে মানুষের পাশে থেকে মাসব্যাপী ঢাকার বিভিন্ন পথেপ্রান্তে প্রায় ৪ শতাধিক পথচারি রোজদার এবং অসচ্ছল, হতদরিদ্রদের মাঝে প্যাকেটজাত ইফতার ও সেহারি উপহার হিসেবে বিতরণ করেন অরাজনৈতিক সামাজিক সংগঠন “ জনতার মঞ্চ ফাউন্ডেশন।’

ইফতার সামগ্রীর মধ্যে ছিলো ছোলা বুট, মুড়ি, ফল, জিলাপী, কলা, পানির বোতল এবং সেহারি জন্য ছিল বিরানী ও সাথে একটি খাবার পানির বোতল। গত রবিবার ২২ ফেব্রুয়ারি ২০২৬খ্রি: থেকে শুরু করে সোমবার ১৬ মার্চ পর্যন্ত এ বিতরণ কার্য করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, জনতার মঞ্চ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল আমীন, সংবাদ বিষয়ক সম্পাদক মোঃ বাবুল ব্যাপারী, সদস্য সচিব মোঃ মামুন, মোকলেছ সহ সাধারণ সদস্যরা।
জনতার মঞ্চ ফাউন্ডেশন’ এর সাধারণ সম্পাদক মোঃ আল আমীন বলেন, আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়ার দিক নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাসকে ঘিরে মাসব্যাপী ঢাকার বিভিন্ন পথেপ্রান্তে পথচারী রোজদার এবং অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে এই ইফতার ও সেহারি উপহার হিসেবে বিতরণ করতে পেরে আমি গর্বিত। আমি মনে করি আমাদের এই উপহার মানুষের মাঝে কিছুটা হলেও উষ্ণতার পরশ ছড়িয়ে দিয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া বলেন, প্রতিবছরের মতো আমরা এবারও চেষ্টা করেছি অসহায়- সুবিধাবঞ্চিত মানুষরাও যেনো রমজানের আনন্দ উপভোগ করতে পারে।
বাবুল ভূঁইয়া বলেন, আমাদের সংগঠনের উদ্দ্যোগে মাসব্যাপী ইফতার ও সেহারি উপহার হিসেবে বিতরণ কর্মসূচির মাধ্যমে পথচারী রোজদার, রিক্সাওয়ালা, বাস ড্রাইভার বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মাঝে বিলিয়ে দিতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।


এছাড়াও রাজধানীর পথেপ্রান্তে বিভিন্ন এলাকায় রাস্তার পাশে থাকা সুবিধা বঞ্চিত হতদরিদ্রদের জন্য়ে প্রতিদিন ইফতারির পাশাপাশি সেহারি বিতরণ করা হয়েছে।
বাবুল ভূঁইয়া বলেন, আমাদের নিজস্ব কোন চাওয়া পাওয়া নেই , মানুষ হয়ে মানুষের পাশে ভালোবাসার হাত বাড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই ছিল আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।

তিনি বলেন, রমজান মাস আসলে সমাজের অনেক উচ্চবিত্ত এবং সামাজিক সংগঠন আছে যারা ইফতার পার্টি করে নিজেরাই ভোজনে ব্যস্ত হয়ে পড়েন। সমাজের ঐসব উচ্চবিত্ত এবং সংগঠন গুলোর প্রতি আমার আহবান থাকবে, নিজেরা ভোজনে ব্যস্ত না হয়ে সেই অর্থ যেনো সমাজের মধ্যবিত্তসহ অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে বিতরণ করে দেওয়া হয়। তাতে করে কিছু মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব।

এসময় তিনি বলেন, আমাদের এই পথচলায় সকল উপদেস্টা, সাধারণ সদস্য ও শুভাকাঙ্খীসহ যারা সর্বদা ‘ জনতার মঞ্চ ফাউন্ডেশন ‘ এর পাশে থেকে আমাদের সাহস যুগিয়েছেন, পথ দেখিয়েছেন, সহযোগিতা করেছেন তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে ভালোবাসা ও শুভ কামনা জানাই।

যারা আমাদের কার্যক্রমে অর্থনৈতিক সহযেগিতা করেছেন, বিশেষ করে সংগঠনের প্রধান উপদেষ্টা ওমর ফারুক, সিনিয়র উপদেষ্টা মোঃ শাহ আলম, বিশেষ উপদেষ্টা মোঃ সোহেল চৌধুরী, মোঃ হাফিজ ভান্ডারী, ফারহানা আখি, মোঃ ওবায়দুল হক, শেখ মোহাম্মদ রাশেদ, আইন উপদেষ্টা মোঃ সেলিম জাবেদ, ওমান শাখার আহবায়ক মোঃ আবু সাঈদ, নবীনগর শাখার সভাপতি মোঃ জহিরুল ইসলাম হৃদয়’, সাগরিকা, ফারহানা রহমান বীনা’র প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।
আইএনবি নিউজ